হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব এই স্লোগান কে সামনে রেখে রক্তদান কার্যক্রমকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ফরিদপুরের সদরপুরে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সদরপুর উপজেলা শাখার উদ্যোগে ৯৩ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে সর্বমোট ১৯০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয় সদরপুর উপজেলা টিম। এসময় উপস্থিত ছিলেন, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ঢাকা বিভাগীয় সমন্বয়ক এনামুল হাসিব, সহ-সমন্বয়ক গোলাম কিবরিয়া, ফরিদপুর জেলা সমন্বয়ক মোঃ কামরান চৌধুরী রাফাত, সদরপুর উপজেলা সমন্বয়ক আফিফা ফেরদৌসসহ অন্যান্য সেচ্ছাসেবীরা।