রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে মাঝে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর মাগুরা জেলা শাখা এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ২৩ই জুলাই ২০২৩(রবিবার) মাগুরা জেলার আমুড়ীয়া বাজার প্রাঙ্গনে সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন সকাল ১০ টায় শুভ উদ্ভোদন করেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র খুলনা বিভাগীয় সমন্বয়ক “মোঃ মাহফুজুর রহমান”, এ সময় তিনি বলেন: সচেতনতার বার্তা ও রক্তদানের কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। তরুণ প্রজন্মের দ্বারায় এখন মানুষ সচেতন হবে। উল্লেখ্য উক্তদিনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৬৫১ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সারাদেশব্যপী বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় ক্যাম্পেইন এর অংশ হিসেবে মাগুরা জেলায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৯৭ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।