১লা জুন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর উদ্যোগে একই সাথে ৩ টা জেলাতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা শাখা, সাভার উপজেলা শাখা, চট্টগ্রাম জেলা শাখা জেলার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ঢাকা জেলা শাখা এর উদ্যোগে ৮১ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এটি শোভাপুর মডেল একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে বিনামূল্যে মোট ২৫০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অন্যদিকে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র সাভার উপজেলা শাখা এর উদ্যোগে ৮২ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন হিসাবে সাভার উপজেলার গ্লোরিয়াস মডেল একাডেমি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইন টি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন মোট ৩০০ জন স্থানীয় মানুষ কে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। সবশেষে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৮৩তম ক্যাম্পেইন হিসাবে চট্রগ্রামের ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ২১৭ জন মানুষ কে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। রক্তদানের কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে এবং সচেতনতা বৃদ্ধি করতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এই ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ আয়োজন করে। ইতিমধ্যে ৮৩ টি ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করেছে।